ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

দেশের সাংবাদিকদের কল্যাণে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত চেয়ারম্যান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্যমন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ দ্রুত সময়ের মধ্যে তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, “গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার সুযোগ করে দেওয়াই হবে আমাদের মূল কাজ।” তিনি দেশের সব গুরুত্বপূর্ণ অর্জনে সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।

সভার সদস্য সচিব ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের বর্তমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আর্থিক সংকট কাটিয়ে উঠতে ব্যাংকে গচ্ছিত ট্রাস্টের অর্থের ওপর বিদ্যমান শুল্ক বিধি মোতাবেক মওকুফ করার অনুরোধ জানান তিনি।

এছাড়া ট্রাস্টের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, যানবাহন সুবিধা এবং নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে তিনি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতা কামনা করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চব্বিশের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বোর্ড সভা শেষে এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। তথ্য ভবন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে এই চেক হস্তান্তর করেন।

আপডেট সময় : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬