ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এলো ১.০৬ বিলিয়ন ডলার

চলতি মার্চ মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ বা ১.০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ডলার।

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

জানুয়ারি মাসে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

জনপ্রিয় সংবাদ

ডিএসই লেনদেনের শীর্ষে উঠে এলো ডমিনেজ স্টিল

মার্চের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এলো ১.০৬ বিলিয়ন ডলার

আপডেট সময় : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬