ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খবরের পাতা দেখে পুনম পাণ্ডেকে চড় মারেন বাবা

আলোচিত বলিউড তারকা পুনম পাণ্ডেকে নিয়ে আলোচনা যেন শেষ নেই। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন এই মডেল ও অভিনেত্রী। দীর্ঘ সময় পর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার জেরে পারিবারিক অশান্তি ও বাবার হাতে চড় খাওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

পুনম জানান, প্রচার পাওয়ার আশায় তখন এমন মন্তব্য করলেও তার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল। টাইমস নাও-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পুনম পাণ্ডে বলেন, তার বিতর্কিত সেই মন্তব্যের বিষয়ে পরিবারের সদস্যরা আগে থেকে কিছুই জানতেন না। পরের দিন খবরের কাগজে বিষয়টি দেখে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে চড় মারেন।

একজন রক্ষণশীল পরিবারের সন্তান হয়ে এমন আচরণ করায় বাড়িতে দীর্ঘ সময় অশান্তি চলেছিল। পুনমের ভাষ্যমতে, তৎকালীন সময়ে আলোচনায় আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। সর্বশেষ ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন নাটক করেছিলেন। তবে তার এই কর্মকাণ্ডকে সাধারণ মানুষ ও শোবিজ অঙ্গনের অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছিলেন।

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

খবরের পাতা দেখে পুনম পাণ্ডেকে চড় মারেন বাবা

আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬