ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানির চাপে ভেঙে গেল ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল

কষ্ট করে ধানের চাষাবাদ করে লাভ হলো না। এ হাওরে প্রায় শতাধিক হেক্টর জমি ছিল। কিছু কর্তন সম্ভব হলেও সব পানিতে তলিয়ে গেছে।

সুনামগঞ্জের মধ্যনগরে পানির চাপে ঝিনারিয়া হাওরের রাস্তাটি ভেঙে গেছে। এতে তলিয়ে যাচ্ছে বোরো জমির ফসল। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাহাড়ি ঢল নামলে বৌলাই নদীর পানির চাপে ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে যায়। গত সোমবার একইভাবে মধ্যনগরে এরনবিলের বাঁধ ভেঙে মনাই নদীর পানি হাওরে ঢুকে ফসল তলিয়ে যায়।

মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্যমতে, বুধবার দুপুরে পাহাড়ি ঢল নামায় বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙে গেছে, যার আশেপাশে প্রায় ২৬ হেক্টর বোরো ধান ছিল। তারমধ্যে ১৫ হেক্টরের ফসল কাটা হয়েছে। বাকিগুলো পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষক খন্দকার মিয়া, হারুন মিয়া বলেন, ‘কষ্ট করে ধানের চাষাবাদ করে লাভ হলো না। এ হাওরে প্রায় শতাধিক হেক্টর জমি ছিল। কিছু কর্তন সম্ভব হলেও সব পানিতে তলিয়ে গেছে।’

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ খবরের কাগজকে বলেন, ‘পাহাড়ি ঢলে বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙেছে। এটা উপজেলা প্রশাসনের আওতায় নয়, স্থানীয়রা নিজ উদ্যােগে নির্মাণ করে রাস্তা হিসেবে ব্যবহার করে এটা।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, ‘মধ্যনগরে ঝিনারিয়া হাওরে বাঁধ ভেঙেছে। তবে এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, এটি রাস্তা। এটা আমাদের প্রকল্পের আওতাভুক্তও নয়।’

আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬