ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে কেন প্রত্যাহার করা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ওপর জনগণের আস্থা তৈরি হওয়ায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা বসে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তালিকা করে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীকে কেন প্রত্যাহার করা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬