ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

রাজধানীর শান্তিনগরে অবস্থিত ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন শপিংমল কর্মী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন— মোনায়েম হোসেন (৩৩), সুজিত দাস (২৮), সোহরাব (২০) এবং শামীম (১৮)। তারা সবাই ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী বলে জানা গেছে।

চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্পার্কিং থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। আহত সবারই শ্বাসনালী দগ্ধ (ইনহ্যালেশন বার্ন) হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী রনি জানান, গত রাতে মার্কেটের বেজমেন্টে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিং হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে থাকা চারজন দগ্ধ হন। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

আপডেট সময় : ১২:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬