ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংথেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় টাইগারদের অভিন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।’

দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবেইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সরকারপ্রধান।

প্রসঙ্গত, বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট। আর ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ০২:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬