ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাকী আখান্দের জন্মদিনে নতুন গানে জয় শাহরিয়ার

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে একটি বিশেষ গান। কালজয়ী এই সুরস্রষ্টার সুরে এতদিন অপ্রকাশিত থাকা ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি গোলাম মোর্শেদ।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব রেকর্ডস’ থেকে গানটি প্রকাশ করা হয়েছে। গানটিতে গিটার বাজানোর পাশাপাশি সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক। আর কীবোর্ডস বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ। গানটির একটি আকর্ষণীয় লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ার ও ‘গান জানালা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও বিশ্বজুড়ে সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন।

নতুন এই কাজের মাধ্যমে জীবনের এক বড় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘লাকী ভাই একজন কিংবদন্তি শিল্পী। সরাসরি তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। তবে আমাদের প্রিয় গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে তার লেখা ও লাকী ভাইয়ের সুরে কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি একটি গান গাওয়ার আগ্রহ প্রকাশ করি।’

‘মোর্শেদ ভাই আমার সেই আবদার রেখে আমাকে এই গানটি উপহার দেন। এর মধ্য দিয়ে আমার জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আমেজ ও আবহ ধরে রাখতে। লাকী ভাইয়ের জন্মদিনে এই গানটি তার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

গানটির পেছনের গল্প ও স্মৃতিচারণ করতে গিয়ে গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাইয়ের সাথে আমার অসংখ্য স্মৃতি, অনেক গান জড়িয়ে আছে। আমরা একসাথে টানা কাজ করেছি। আমি লিরিক লিখে ওনাকে দিতাম, আর উনি সেগুলো সুর করলে আমি মোবাইলে রেকর্ড করে রাখতাম। এমন অনেক গান এখনো রয়ে গেছে, যা কখনো প্রকাশ পায়নি। জয় শাহরিয়ার আমার অত্যন্ত স্নেহের অনুজ শিল্পী। ওর প্রবল আগ্রহ দেখেই গানটি ওকে দেওয়া। জয়ের কাজ আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি, লাকী ভাইয়ের শ্রোতাদেরও গানটি পছন্দ হবে।’

জনপ্রিয় সংবাদ

লাকী আখান্দের জন্মদিনে নতুন গানে জয় শাহরিয়ার

আপডেট সময় : ০৫:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬