ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

গুরুতর অসুস্থ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীর খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। চিকিৎসাধীন এই গুণী শিল্পীর জরুরি চিকিৎসার খরচ জোগাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে শিল্পীর নিজ বাসভবনে গিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন। এ সময় তাঁরা অসুস্থ শিল্পীর পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের এই স্বনামধন্য সংগীত শিল্পী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার পাশাপাশি স্মৃতিভ্রম (ডিমেনশিয়া) রোগে ভুগছেন। তাঁর এই গুরুতর অসুস্থতার খবর পেয়েই পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সাক্ষাৎকালে মন্ত্রীবয় শিল্পীর পরিবারের কাছে সহায়তার পাঁচ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন।

নজরুল সংগীতে অসামান্য অবদান রাখা শবনম মুশতারী দেশের একটি ঐতিহ্যবাহী সাহিত্যিক পরিবারের সন্তান। তিনি বিশিষ্ট কবি তালিম হোসেন এবং খ্যাতনামা কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর বড় মেয়ে।

সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে খামেনির দাফন

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

আপডেট সময় : ০২:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬