ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জেরে দুটি হাসপাতালকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের নবাব সলিমুল্লাহ রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং পলি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা না সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে মেডিস্টার হাসপাতালকে ৩ লাখ টাকা এবং পলি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে র‌্যাবের পাশাপাশি পুলিশ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপডেট সময় : ০৬:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬