ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব মাহবুবুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের অকাল মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করছে।

শুক্রবার (১৭ এ‌প্রিল) রা‌তে এক শোক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব‌লে‌ছে, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক, সভা ও আলোচনায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে কর্মরত অনেক কর্মকর্তাই রহমানের সান্নিধ্য পেয়েছেন এবং নিবিড়ভাবে একসঙ্গে কাজ করেছেন।

একসঙ্গে কাজ করার সময় তিনি তার প্রজ্ঞা, পেশাগত জ্ঞান আর কর্মস্পৃহা দিয়ে এ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তার আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান শুক্রবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তি‌নি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত‌্যুকা‌লে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

আপডেট সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬