ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পশ্চিম দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

ভোর ৫টা ৫ মিনিটের দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগ (হাশেমবাগ, তসলিমপট্টি) এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হানা দেয় পুলিশের চৌকস দলটি। সেখান থেকেই রনিকে আটক করা হয়। ধৃত রনি ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে:

  • ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার।

  • ৪টি কাঠের তলোয়ার।

  • ১টি চাকু।

  • ১টি স্টিলের এসএস তৈরি কুড়াল।

  • ১টি এসএস পাইপ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এই ঘটনায় রনিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আপডেট সময় : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬