ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সনাতন পার্টির ৯০ সদস্যের যুব কমিটি অনুমোদন

ফটোকার্ড ডাউনলোড

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর ৯০ সদস্যবিশিষ্ট যুব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি অনুপ কুমার দত্ত ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সুমন মণ্ডলকে সভাপতি, এস. কে. সুজিতকে নির্বাহী সভাপতি এবং বরুণ রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিএসপি সূত্রে জানা যায়, তরুণদের নেতৃত্বে এনে সংগঠনকে আরও গতিশীল করা এবং সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত নেতৃত্ব ও সদস্যদের অভিনন্দন জানিয়ে বিএসপি সভাপতি অনুপ কুমার দত্ত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় আশা প্রকাশ করেন, নতুন এই তরুণ নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ নবগঠিত যুব কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য, সম্প্রীতি ও দেশের কল্যাণে তরুণদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

আপডেট সময় : ১২:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬