ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পাইপগানসহ যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় পাইপগান ও কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ তাকে হাতেনাতে ধরা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ১১ মে, ২০২৬ তারিখ রাতে এই অভিযানটি পরিচালিত হয়। রাত আনুমানিক ১০:৫০ মিনিটে থানার মদিনাবাগ এলাকার একটি তিন রাস্তার মোড়ে পুলিশ অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে মোঃ মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মুরাদ সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী (গোদনাইল) এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে লোহার তৈরি একটি দেশীয় পাইপগান এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পুলিশ আইন অনুযায়ী উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধ দমন এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সব ধরণের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পাইপগানসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬