
ছবিগুলোর সঙ্গে জাহ্নবী লেখেন, হ্যালোউইনে মানুষ পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন মুহূর্তের সাজে হাজির হন। কখনো তা ভৌতিক, কখনো মজার, আবার কখনো শ্রদ্ধা জানানোর উপলক্ষ। তার কাছে মা শ্রীদেবী, ঋষি কাপুর ও অমরীশ পুরীর চেয়ে আইকনিক আর কেউ নন।
হরমেশ মালহোত্রা পরিচালিত ‘নাগিনা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮৬ সালে।
সিনেমায় রাজনির চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। তিনি ছিলেন ইচ্ছাধারী নাগিন, যিনি মানুষের রূপ ধারণ করতে পারতেন। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে রাজীবকে বিয়ে করলেও পরে তার প্রতি ভালোবাসা ও পরিবারের মায়ায় নিজের পরিকল্পনা থেকে সরে আসেন রাজনি। তবে সাপুড়ে ভাইরো নাথ তার পরিচয় জেনে গেলে পরিবারকে রক্ষায় লড়াই শুরু করেন তিনি।

























