ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ৩ লাখ ৪৭ হাজার কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

ফটোকার্ড ডাউনলোড

খুলনা জেলায় কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩২ জন কৃষককে কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নের জন্য বর্তমানে অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, সকল হাসপাতালে অগ্নিদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা রাখতে হবে। চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং বাড়াতে হবে। তিনি বলেন, দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, প্রত্যেক জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করাসহ চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই। সভায় সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানান, খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা কমে আসছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার চলমান রয়েছে। আরও ভালোভাবে এই অভিযান পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালীন গত মাসে ৩৯টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান চালানো হয়েছে।

এ সময়ে ১২ লাখ মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপডেট সময় : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬