ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বাড়াতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

ফটোকার্ড ডাউনলোড

এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার। ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা এবং তৈরি পোশাকের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।

ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে সরকার। বিশেষ করে ব্যবসায়িক বিভিন্ন অনুমোদন পেতে দীর্ঘসূত্রতা কমিয়ে পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক এবং ব্যবসায়িক সেবা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস বা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় সেবাগুলো অনলাইনে পাওয়া যাবে।

তিনি জানান, বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) নিতে ব্যবসায়ীদের একাধিক সরকারি দপ্তরে যেতে হয়। ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে এসব জটিলতা কমিয়ে ১৪ দিনের মধ্যে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

রপ্তানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চামড়াশিল্পের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াতে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্যে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উপযোগী পরিবেশ তৈরিতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া দেশের স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে বের করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী কয়েক বছরের মধ্যে এ শিল্পকে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইপিএ এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে।

বৈঠকে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রেও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা এড়ানোর পাশাপাশি প্রকল্প পরিচালকদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের জানান বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় নীতিগত ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৈঠকে সংস্থাটির ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বলেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

তিনি অর্থনীতির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদনশীল শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তিনি আরও জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের অর্থনীতির দক্ষতা ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভিয়েতনামের অভিজ্ঞতা অনুসরণ করে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশের প্রকৃত রপ্তানি আয় এবং কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলেও মত দেন তিনি।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক পলিসি অ্যান্ড পাবলিক সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার হুন সাহিব সোহ, ইকোনমিস্ট মাইক ন্যাও, রিসার্চ ইকোনমিস্ট দেবকী ঘোষ এবং সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও মাগুয়ে দিয়া।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (আইআইটি) ড. আহমদ উল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আপডেট সময় : ০২:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬