ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) আদালত এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।
বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই নির্দেশনা জারি করেন। ফলে চলতি বছরের শেষ দিন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।



























