ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি বিনিয়োগ বাড়াতে এডিবি ও সরকারের পিপিপি মনিটর: বাংলাদেশ চালু

ফটোকার্ড ডাউনলোড

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার এবং অবকাঠামো ও জনসেবা খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে দেশের পিপিপি কাঠামো, বিনিয়োগের সুযোগ এবং সম্ভাবনাময় প্রকল্পগুলো মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যোগ দেন। এতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের অন্যান্য বিশিষ্ট প্রতিনিধি অংশ নেন।

ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ পিপিপি ফোরাম’-এ প্রকাশনাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও অবকাঠামো বিশেষজ্ঞদের সামনে প্রকাশনাটির তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান পিপিপি কাঠামো, বিনিয়োগের সুযোগ এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের শক্তিশালী তালিকা (পাইপলাইন) তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে বলেন, ‘টেকসই অবকাঠামো ও উন্নত জনসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবন এবং মূলধন কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। একটি সফল পিপিপি বাজারের জন্য যথাযথ নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং সুপরিকল্পিত প্রকল্প অত্যন্ত জরুরি। এই পিপিপি মনিটর সংস্কার কার্যক্রমে দিকনির্দেশনা দিতে এবং টেকসই বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’

এডিবির ‘পিপিপি মনিটর’ সিরিজে ৫০০টিরও বেশি গুণগত ও পরিমাণগত সূচকের মাধ্যমে সংস্থাটির উন্নয়নশীল সদস্য দেশগুলোর পিপিপি পরিস্থিতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারের অংশীদারত্বে তৈরি ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ সংস্করণে জাতীয় পিপিপি কাঠামো, প্রকল্প উন্নয়ন ও অনুমোদন প্রক্রিয়া, সরকারি সহায়তা ব্যবস্থা এবং আটটি অবকাঠামো খাতের বাজারের পরিপক্বতা মূল্যায়ন করা হয়েছে।

খাতগুলো হলো সড়ক, রেলপথ, বন্দর, বিমানবন্দর, জ্বালানি, পানি ও বর্জ্যপানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সামাজিক অবকাঠামো। পাশাপাশি স্থানীয় সরকারের পিপিপি ও পৌর অর্থায়নের বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

ফোরামে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এজেন্ডা এবং বৃহত্তর বেসরকারি খাত উন্নয়ন সংস্কারে পিপিপির ভূমিকা তুলে ধরা হয়। এ সময় বিনিয়োগ পরিবেশ জোরদার ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে এডিবির সহায়তাপুষ্ট বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

ফোরামে অংশগ্রহণকারীরা শক্তিশালী পিপিপি কাঠামো গড়ে তোলা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সুস্পষ্ট উন্নয়ন সুফল ও বেসরকারি অংশগ্রহণের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে এমন প্রকল্পের সুনির্দিষ্ট তালিকা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে উন্নত প্রকল্প প্রস্তুতি, স্বচ্ছ ও প্রতিযোগিতাওমূলক ক্রয়প্রক্রিয়া, ঝুঁকির সুষম বণ্টন, পূর্বানুমানযোগ্য চুক্তি এবং শুরু থেকেই বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করা।

আলোচনায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অধীনে প্রাতিষ্ঠানিক রূপান্তরের বিষয়টিও উঠে আসে। এ সময় সুস্পষ্ট পরিচালনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আন্তঃসংস্থা সমন্বয় এবং চলমান পিপিপি প্রকল্প পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তা করে আসছে। সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে সংস্থাটি জটিল চ্যালেঞ্জ মোকাবিলা, মানুষের জীবনমান উন্নয়ন, মানসম্মত অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ সুরক্ষায় উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারত্ব কাজে লাগায়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

আপডেট সময় : ০১:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬