ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শকুন সংরক্ষণে সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সভা

ফটোকার্ড ডাউনলোড
দেশে মহা বিপন্ন পাখি শকুনের সংখ্যা এখন মাত্র ২৪৮টি। চার দশক আগেও এই সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। শকুন সংরক্ষণে সুন্দরবনে এবার বসছে ‘এশিয়াস ভলচার্স ফ্রম এঙ্টিংশন’ বা ‘সেভ’-এর ২০২৬ সালের বার্ষিক সভা।
২৪ থেকে ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এই সভার আয়োজন করেছে বন বিভাগ। এশিয়ার ছয় দেশসহ বিশ্বের দশটি দেশের ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি এতে অংশ নেবেন।
এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে ২০১১ সালে ‘সেভ’ প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।

সহযোগী সংস্থা ও সভার কর্মসূচি

আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন ও বার্ডলাইফ ইন্টারন্যাশনাল এই আয়োজনে সহযোগিতা করছে। পাশাপাশি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও যুক্ত রয়েছে। এবার সুন্দরবনে জাহাজে বসে এই সভা অনুষ্ঠিত হবে।
আইইউসিএন-এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এই সভা হয়েছিল। ২০২৫ সালে সভাটি কম্বোডিয়ায় বসে।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠেয় সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ার প্রতিনিধিরা যোগ দেবেন। এছাড়া ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডার গবেষক ও প্রতিনিধিরাও থাকবেন।

আলোচনার বিষয় ও সুন্দরবনের বাস্তবতা

সভায় শকুন সংরক্ষণের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে। এর মধ্যে ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ ও শকুন-নিরাপদ অঞ্চল গড়ার বিষয়টি গুরুত্ব পাবে।
পাশাপাশি শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও অবমুক্তকরণ নিয়ে কথা হবে। আন্তদেশীয় সহযোগিতার বিষয়ও আলোচনায় আসবে।
সারওয়ার আলম দিপু আরও জানান, সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় শকুন দেখা যায়। ২৫ নভেম্বর জাহাজে সভার উদ্বোধন করবেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বন বিভাগের প্রত্যাশা

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, প্রথমবারের মতো সুন্দরবনে এই সভা হচ্ছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
এই সভা থেকে শকুন রক্ষা ও বংশবৃদ্ধিতে বাস্তবমুখী পরিকল্পনা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬