সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে ২১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২২ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এম.এল ডাইং। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিক্স, পূবালী ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস্, এএফসি এগ্রো বায়োটেক, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং একমি পেস্টিসাইড লিমিটেড।






















