ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মাগুরায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থাপন করা হবে অভিযোগ বাক্স

মাগুরা জেলাকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী অঞ্চলে রূপান্তর করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জেলার শিল্পায়ন, শিক্ষা ও নাগরিক সেবা নিয়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

মাগুরার অর্থনীতিকে চাঙ্গা করতে ‘বিসিক শিল্পনগরী’ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান সংসদ সদস্য। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শিল্পোন্নয়নে মাগুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, মাগুরা শহরের আধুনিকায়নে একটি ‘মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে এবং পৌরসভা এটি সরাসরি তদারকি করবে।

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলায় একটি কারিগরি কৃষি বিশ্ববিদ্যালয় (এগ্রোবেজড ইউনিভার্সিটি) স্থাপনের পরিকল্পনার কথা জানান মনোয়ার হোসেন খান। কারিগরি ও কৃষি শিক্ষার সমন্বয়ে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় মাগুরার শিক্ষাখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাগুরায় যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেছেন তিনি। জনগণের ভোগান্তি কমাতে এবং সরাসরি অভিযোগ জানানোর সুযোগ করে দিতে জেলায় ‘অভিযোগ বাক্স’ স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সাধারণ মানুষ এখন থেকে সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

স্বাস্থ্য খাতের সেবার মান নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “ক্লিনিক বা স্বাস্থ্য ব্যবসার সাথে যারা জড়িত, তাদের সততার সাথে সেবা দিতে হবে। চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অসাধু চক্রের সিন্ডিকেট ভাঙতে কঠোর নজরদারির কথা জানান তিনি। বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসন তৎপর থাকবে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাগুরার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মাগুরায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থাপন করা হবে অভিযোগ বাক্স

আপডেট সময় : ১০:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬