ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে সরকার দলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজিরা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আজ আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জেরা সম্পন্ন হয়েছে, যেখানে বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে সরাসরি প্রশ্ন করেন। এর জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেছেন।

অ্যাডভোকেট ফয়েজ বলেন, আসামিরা শুরু থেকেই এ মামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন এবং তারা আশা করছেন আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনগত দিক বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত রায় দেবেন।

আপডেট সময় : ০৪:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬