ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে এখন আর নিয়মিত না, তবে শোবিজে তার চলাফেরা আছে আগের মতোই। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা শিল্পীদের সঙ্গে সব সময়ই তার যোগাযোগ হয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা জানান, একটি সিনেমায় অভিনয়ের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি অভিনন্দনসূচক চিঠি পেয়েছিলেন।

নায়িকার ভাষ্য, ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি মুক্তির পর সেটি দেখে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে তাকে একটি চিঠি পাঠান।

পূর্ণিমার কথা অনুযায়ী, সেই চিঠিতে শুধু তাকে নয়, সিনেমার সব অভিনয়শিল্পীকেই অভিনন্দন জানানো হয়েছিল। পাশাপাশি চিঠিতে উল্লেখ ছিল এ ধরনের ভালো মানের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং শিল্পীদের যেন এই ধারাবাহিকতা বজায় থাকে।

পুরোনো স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। বলেন, ‘চিঠিটা পাওয়ার পর আমি দৌড়ে গিয়ে মাকে দেখিয়েছিলাম। সেই অনুভূতিটা আজও ভোলার নয়।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর টানা অভিনয়ের মাধ্যমে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও সফল সিনেমা।

আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬