ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পয়লা বৈশাখে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত রয়েছে স্বাভাবিক।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় এ কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট চালু আছে এবং যাত্রী পারাপারে কোনো বাধা নেই।

নববর্ষ উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও সীমান্তে যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের যুক্ত হওয়ার ইস্যুতে ভারতের নজর

পয়লা বৈশাখে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬