ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে নিজের দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে নিজ গ্রাম থেকেই তাকে আটক করা হয়।

সোমবার রাতে এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আকাশ আত্মগোপন করেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল গদাধরডাঙ্গী গ্রামে অভিযান চালায়। গ্রামটির একটি কলাবাগানে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত আকাশ কোদাল দিয়ে তার দাদি আমেনা বেগম (৭৫) ও ফুফু সালেহা বেগমকে (৫৫) আঘাত করেন। এসময় তাদের বাঁচাতে এগিয়ে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও (৪৯) কুপিয়ে হত্যা করা হয়।

এই হামলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ঘটনার পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে তারা তৎপর ছিলেন। মঙ্গলবার ভোরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আকাশকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ত্রিপল মার্ডারের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

৩ দিনের ব্যবধানে সোনার দামে আবারও পরিবর্তন

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬