ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে যোগ দেয়া তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর বা থালাপতি বিজয়।

আজ রোববার রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন। ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে গতকাল শনিবার তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকারের সাথে সাক্ষাৎ করে বিজয় সরকার গঠনের দাবি জানান।

সাক্ষাৎকালে তিনি জানান, কংগ্রেসের ৫ জন বিধায়ক, ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে)-এর ২ জন, বামপন্থী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ২ জন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর ২ জন বিধায়কের সমর্থন পেয়েছেন।

আর এতেই তিনি পৌঁছে গেছেন সরকার গঠনে প্রয়োজনীয় দীর্ঘ প্রতীক্ষিত ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতায়। তবে বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় তাকে একটি আসন ছাড়তে হবে। ফলে জোটের কার্যকর শক্তি দাঁড়াবে ১২০ জন বিধায়কে।

এর আগে গত মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় লভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে গত পাঁচ দিনে গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পথ পাড়ি দিতে হয়েছে বিজয়কে।

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬