ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আজ রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি জমা দেন। হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তর করার প্রক্রিয়ার পেছনে একটি অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে। এই প্রক্রিয়ায় জড়িতদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠনেরও আবেদন করা হয়েছে রিটে।

আইনগত এই পদক্ষেপে বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এর মধ্যে রয়েছেন:

  • কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

পূর্ববর্তী আইনি নোটিশ ও পটভূমি

এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছিল। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। সেই নোটিশের শর্ত পূরণ না হওয়ায় আজ এই রিট আবেদনটি দায়ের করা হলো বলে জানান এই আইনজীবী।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, সরকারি টিকাদান কর্মসূচি বাতিলের ফলে দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিকাদান কর্মসূচিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে নির্দিষ্ট স্বার্থসংশ্লিষ্ট মহলের সম্পৃক্ততার অভিযোগ এনেছেন তিনি।

রিট আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে। তালিকায় রয়েছেন:

  • ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

সংকটে ২০ ব্যাংক: ঘাটতির পরিমাণ পৌনে ৩ লাখ কোটি টাকা

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আপডেট সময় : ০২:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬