ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

জাতীয় নির্বাচনের ব্যয় বিবরণী জমা না দেওয়া বিএনপিসহ ২৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ জুনের মধ্যে এই দলগুলোকে তাদের নির্বাচনী খরচের হিসাব ইসিতে জমা দিতে হবে।

আজ মঙ্গলবার (১৯ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, যেসব দল এখনো তাদের নির্বাচনী ব্যয়ের আনুষ্ঠানিক হিসাব দাখিল করেনি, তাদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে এই হিসাব জমা দেওয়ার জন্য দলগুলোকে শেষ সুযোগ দিল কমিশন।

নির্বাচন কমিশনের তাগিদপত্র পাওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে:

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

  • বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

  • জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

  • বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)

  • গণতন্ত্রী পার্টি

  • জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)

  • জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

  • গণফোরাম

  • আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

  • গণঅধিকার পরিষদ (জিওপি)

  • নাগরিক ঐক্য

  • গণসংহতি আন্দোলন

  • গণফ্রন্ট

  • বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

  • বাংলাদেশ কল্যাণ পার্টি

  • বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

  • ইসলামী ঐক্যজোট

  • বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

  • আমজনতার দল

  • বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)

  • বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবেই ইসি এই হিসাব তলব করেছে বলে জানা গেছে।

বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

আপডেট সময় : ০৫:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬