ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিন পর দুই বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ

রাজধানীর লালবাগ থেকে নিখোঁজ হওয়া আড়াই বছর বয়সী শিশু রাব্বি ইসলাম হাসিবকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের মাত্র পাঁচ দিনের মাথায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা টিম তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহযোগিতায় বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) দুপুরে লালবাগের শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। বেলা সোয়া ২টার দিকে ঘুম থেকে উঠে শিউলি আক্তার দেখেন তার আড়াই বছরের ছেলে হাসিব ঘরে নেই।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুর কোনো সন্ধান পাননি। নিরুপায় হয়ে ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা।

জিডি নথিভুক্ত হওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে মাঠে নামে লালবাগ থানা পুলিশের একটি বিশেষ দল। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে বিশ্লেষণ করেন।

পাশাপাশি আধুনিক তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সহায়তায় নিখোঁজ শিশুটির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। অবশেষে বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় সফল অভিযান চালিয়ে হাসিবকে উদ্ধার করে পুলিশ।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশু হাসিব পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট সময় : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬