পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এটিই প্রথম হোয়াইটওয়াশ করার কীর্তি বাংলাদেশের। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ডও গড়ল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এর আগে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশশের শিকার হয়েছিল পাকিস্তান।
পাকিস্তানকে টেস্টে আবারো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে এসে স্বাগতিকদের ৭৮ রানে হারিয়েছে টাইগাররা। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এটিই প্রথম হোয়াইটওয়াশ করার কীর্তি বাংলাদেশের। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ডও গড়ল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এর আগে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশশের শিকার হয়েছিল পাকিস্তান।
আজ ম্যাচের পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানি লোয়ার অর্ডারকে ভাঙতে মরিয়া ছিল টাইগাররা। বৃষ্টির কারণে ১৫ মিনিট পর শুরু হওয়া খেলায় প্রথম ঘণ্টা প্রায় পারই করে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান আর সাজিদ খান। ব্যাটিংও করছিলেন টি-টোয়েন্টি স্ট্রাইলে। অবশেষে তাদের ৫৪ জুটি ভাঙেন তাইজুল ইসলাম। স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ২৮ রান করা সাজিদ।
৯৭তম ওভারে শরিফুলের প্রথম বলেই গালিতে মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন ৯৪ রান করা রিজওয়ান। সে সময় পাকিস্তানের স্কোর ৯ উইকেটে ৩৫৮ রান। এরপর বাংলাদেশকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৯৮তম ওভারে তাইজুলের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে ওয়াইড লং অনে তানজিদকে ক্যাচ দেন খুররম শাহজাদ। তার আউট হওয়ার মধ্য দিয়ে ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয়টি নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৪.২ ওভার বল করে ১২০ রানের খরচায় ছয়টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন নাহিদ রানা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৩২ রানে থামে পাকিস্তান। ফলে ৪৬ রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে টার্গেট দাঁড়ায় ৪৩৭ রানে। কিন্তু পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৮ রানেই।