ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করছেন সরকারের এক মন্ত্রী

পদত্যাগ করছেন সরকারের এক মন্ত্রী

শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই আবেদনপত্রে তিনি শরীর ভালো না থাকার বিষয়টি উল্লেখ করে মন্ত্রীত্ব ও এর যাবতীয় দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চলতি বছরের গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছিল। সেই সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল দীপেন দেওয়ানকে। দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে তিন মাসের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাঙামাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন।

দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার পরিবারেও রাজনীতির ঐতিহ্য রয়েছে। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে জুলাই শহীদ দিবসে স্মরণ সভা, ঐক্যের ডাক এমপির

পদত্যাগ করছেন সরকারের এক মন্ত্রী

আপডেট সময় : ০২:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬