ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুটাও দুর্দান্ত পেয়েছে আলবিসেলেস্তেরা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো।

এরপর ম্যাচে ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে বল জালে জড়ান লাওতারো মার্টিনেজ।

জনপ্রিয় সংবাদ

জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

আপডেট সময় : ০১:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬