ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে ব্যবধান কমালো জর্ডান

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুটাও দুর্দান্ত পেয়েছে আলবিসেলেস্তেরা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বিরতি থেকে ফিরে এক গোল শোধ করে জর্ডান

শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো।

এরপর ম্যাচে ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে বল জালে জড়ান লাওতারো মার্টিনেজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পায় জর্ডান। মুসা আর–তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই গোল পেল জর্ডান।

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে ব্যবধান কমালো জর্ডান

আপডেট সময় : ০১:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬