ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক

বাংলাদেশের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, প্রয়াত এই রাজনীতিবিদ ছিলেন দেশের রাজনীতি ও আইন অঙ্গনের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। সুপ্রীম কোর্টের একজন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে তাঁর পরিচিতি ছিল, পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সুপ্রীম কোর্টের আইনজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের একেবারে প্রাথমিক পর্যায় থেকেই তিনি দলটির প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বর্তমান জাতীয় সংসদ ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নিয়েছিলেন। এরপর আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবেও তিনি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের স্পিকার এবং পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তাঁর অবদান জাতির স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্ত্রী মন্তব্য করেন।

শিক্ষা বিস্তারেও তাঁর অবদানের কথা তুলে ধরে মন্ত্রী জানান, ১৯৯০ সালে পঞ্চগড়ে তিনি ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবন, রাজনৈতিক প্রজ্ঞা, সৃজনশীল চিন্তাধারা এবং উচ্চমানের মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

বিবৃতির শেষাংশে মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর, ত্রাণ-চিকিৎসায় গুরুত্বারোপ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক

আপডেট সময় : ০১:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬