ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

আধুনিক কাতারের অন্যতম নির্মাতা, দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ জুলাই) দুপুরে দেওয়া এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

শোকবার্তায় জামায়াত আমির উল্লেখ করেন, ৭৪ বছর বয়সে ১২ জুলাই ইন্তেকাল করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মুসলিম উম্মাহর একজন দূরদৃষ্টিসম্পন্ন ও শক্তিশালী নেতা ছিলেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমিরের দায়িত্ব পালন করেন তিনি। তার সক্রিয় নেতৃত্বে শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত এবং আন্তর্জাতিক কূটনীতিতে অসাধারণ সাফল্য অর্জন করে কাতার। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, ২০১৩ সালে নিজ পুত্র বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেন তিনি, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

জামায়াত আমির আরও বলেন, তার ইন্তেকালের মধ্য দিয়ে একজন প্রজ্ঞাবান ও হৃদয়বান অভিভাবককে হারাল বিশ্ববাসী, বিশেষত মুসলিম উম্মাহ। বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে তার ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা জানান ডা. শফিকুর রহমান। একইসঙ্গে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম কামনা করেন তিনি। শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক কামনা করে দোয়া করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর, ত্রাণ-চিকিৎসায় গুরুত্বারোপ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

আপডেট সময় : ০৩:০০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬