ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন। এর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা দাঁড়াল ১ হাজারে।

উদ্বোধনের সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনও অনুষ্ঠানে যোগ দেন।

দক্ষিণ এশিয়ায় বৃহত্তম

স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরো সম্প্রসারণের লক্ষ্যে এই নতুন ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতালে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই অঞ্চলের আর কোনো দেশে এত বড় পরিসরের নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল। তবে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরবর্তীতে আরো ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে যুক্ত হলো আরেকটি ৫০০ শয্যা। এভাবেই ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে হাসপাতালটি আজকের অবস্থানে পৌঁছেছে।

জনপ্রিয় সংবাদ

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

আপডেট সময় : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬