রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সভাপতিত্বে সভায় পর্ষদ সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, পিএইচডি, আসমা আখতার, এফসিএ, কে. এম. জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিবের চলতি দায়িত্বে থাকা মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



























