ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে এসেছে

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ (EK0582) ফ্লাইটযোগে শাহ আলমের মরদেহ বাংলাদেশে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় অবস্থানকালে ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলে এর ধ্বংসাবশেষ শাহ আলমের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একজন রেমিট্যান্স যোদ্ধাকে এভাবে অকালে হারানোয় তার পরিবার ও স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ মর্যাদায় মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে এসেছে

আপডেট সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬