ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটির ট্রেবল জয়ী পদক উঠছে নিলামে, বিক্রেতার পরিচয় নিয়ে রহস্য

ইতিহাদ স্টেডিয়ামের আনাচে কানাচে একটি রহস্যময় খবর ভেসে বেড়াচ্ছে। খবরটা হলো—ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ী মৌসুমের এক সেট চ্যাম্পিয়নশিপ মেডেল নিলামে তোলা হচ্ছে।

শীর্ষস্থানীয় ক্রীড়া স্মারক নিলামকারী বাডস নিশ্চিত করেছে, ‘পাঁচটি মেডেলের অসাধারণ ও ঐতিহাসিক একটি সেট’ এই মাসের শেষ দিকে নিলামে উঠছে। ‘মেড ইন ম্যানচেস্টার লাইভ’ নিলামের অংশ হিসেবে এটি ২৮ এপ্রিল বিক্রির দিন নির্ধারণ করা হয়েছে।

২০২২-২৩ মৌসুমে ম্যানসিটি ঐতিহাসিক সাফল্য পায়, যার পুনরাবৃত্তি করা বলতে গেলে অসম্ভব। এমন অর্জনের স্মারকগুলো বিত্তবান সংগ্রাহক ও ক্লাবের ইতিহাসবিদদের আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু কার হাত ধরে এই মেডেলগুলো নিলামে উঠছে, তার পরিচয় গোপন রাখা হয়েছে। বিক্রেতা কি সাবেক খেলোয়াড় নাকি ব্যাকরুম স্টাফদের কেউ, তা অজানা। ডেইলি মেইল স্পোর্ট যোগাযোগ করলে বাডস নিশ্চিত করেছে, মেডেলগুলো ট্রেবল জয়ী মৌসুমের অফিসিয়াল সেট, তবে বিক্রেতা তার পরিচয় প্রকাশ করতে চাননি।

এই সেটে রয়েছে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের মেডেল, যেগুলো ২০২৩ সালে জিতেছিল সিটি। এই প্রতিযোগিতা থেকে পাওয়া আসল মেডেলগুলোই নিলামে উঠছে। অন্য দুটি মেডেল উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের।

নিলামে এই মেডেল সেটের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার পাউন্ড। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, চূড়ান্ত দাম উঠবে আরও অনেক বেশি। বাডসের ধারণা, নিলাম শেষে এর দাম থাকবে ৫০ হাজার থেকে ৮০ হাজার পাউন্ডের মধ্যে।

আপডেট সময় : ০৫:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬