ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা কোথাও নেই।’
সিরিজের জনপ্রিয় সংলাপেও কণ্ঠ মিলিয়েছেন পিটারসেন। ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’ সংলাপটি আওড়ানোর পাশাপাশি নেচেছেন সিরিজের পরিচিত গানের তালে।
গ্রামের পানির ট্যাংকিকে তুলনা করেছেন প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে। ইংল্যান্ডের সাবেক ব্যাটারের ভাষায়, আইফেল টাওয়ার যেমন প্রেমের জন্য পরিচিত, ফুলেরার পানির ট্যাংকিও তেমনি ভালোবাসার স্মৃতিবিজড়িত জায়গা।হিন্দিতে কথা বলে সিরিজের বিভিন্ন ঘটনা স্মরণ করেছেন পিটারসেন। পরিচয় করিয়ে দিয়েছেন নতুন প্রধানের সঙ্গেও। তার মতে, ফুলেরায় চায়ের অর্ডার দিতে হয় ‘অ্যাই, দো কাপ চায়ে’ বলে।
দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের নির্মাণে ‘পঞ্চায়েত’ মুক্তি পায় ২০২০ সালে। চার মৌসুমের সাফল্যের পর এবার আসছে পঞ্চম মৌসুম। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব ও নীনা গুপ্তাসহ অনেকে।