ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে ভাঙল চোয়ালের হাড়, ছুরি-কাঁচির নিচে মদ্রিচ

চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে খেলা প্রায় শেষ হয়ে গেল ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের। চোয়ালের হাড় ভেঙে গেছে এসি মিলানের এই মিডফিল্ডারের। যে কারণে ইতোমধ্যে তার মুখে সার্জারিও হয়েছে। ফলে মৌসুমের চূড়ান্ত ধাপে এসে অভিজ্ঞ এই তারকাকে পাচ্ছে না মিলানের ক্লাবটি। তবে বিশ্বকাপের আগে মদ্রিচ ফিট হয়ে উঠবেন বলে এসি মিলান আশাবাদী।

গত রোববার জুভেন্তাসের বিপক্ষে গোলশূন্য ম্যাচ খেলেছিল এসি মিলান। ওই ম্যাচে শূন্যে ভেসে হেড দেওয়ার সময় প্রতিপক্ষ মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘাত হয় মদ্রিচের। পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার তার গালের হাড়ে চিড় ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে সেদিনই সার্জারি সম্পন্ন হয়েছে। মিলান জানিয়েছে, ‘বাম চোখের পাশের হাড়ে কয়েকটি ভাঙন ধরা পড়েছে, যা বেশ জটিল। তবে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

অবশ্য ঠিক কতদিন মদ্রিচকে মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি এসি মিলান। এদিকে, সিরি আ–য় আর মাত্র চার রাউন্ডের ম্যাচ বাকি। সে হিসেবে চলতি মৌসুমে আর মিলানের জার্সি গায়ে জড়ানো হবে না মদ্রিচের। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ৪০ বছর বয়সী এই তারকার। তার আগে মদ্রিচের ফিট হয়ে উঠার প্রত্যাশা এসি মিলানের, ‘বিশ্বকাপের আগে ক্লাব লুকার দ্রুত পুনর্বাসন প্রত্যাশা করছে।’

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এল’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। ‍গুরুত্বপূর্ণ তারকা মদ্রিচের চোট নিয়ে ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচ বলছেন, ‘আমি লুকার সঙ্গে কথা বলেছি এবং তার সফল সার্জারি এবং মানসম্মত দ্রুত পুনর্বাসনের প্রত্যাশা করছি। আমি নিশ্চিত যে সে ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে উঠতে তার সবটুকু দিয়ে চেষ্টা করবে এবং আমরাও তাকে প্রয়োজনীয় সকল সমর্থন দেব।’

চোট পুনর্বাসন নিয়ে পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগবে এবং বিশ্বকাপে মদ্রিচের কাঁধেই নেতৃত্বভার থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ক্রোয়েশিয়ান কোচ। এসি মিলানের সঙ্গেও মদ্রিচের চুক্তির শেষ মাস চলছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩টি শিরোপাজয়ী এই তারকা গত মৌসুম শেষে যোগ দেন মিলানে। তার সামনে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

৪০ বছর বয়সেও এসি মিলানের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা বিবেচিত হচ্ছেন মদ্রিচ। সিরি আয় এখন পর্যন্ত খেলা ৩৪ ম্যাচের ৩২টিতেই তিনি শুরুর একাদশে খেলেছেন। কেবল একবার ছিলেন সাইড বেঞ্চে। গত রোববার খেলা শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মদ্রিচ। সিরি আয় এই মুহূর্তে টেবিলের তিনে অবস্থান করছে এসি মিলান, ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬৭। ৭৯ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান এক এবং ৬৯ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে রয়েছে।

আপডেট সময় : ০১:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬