ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করে সংশোধিত আইন পাস

দেশের সব ধরনের গণমাধ্যম, ইন্টারনেট ও ওটিটি প্ল্যাটফর্মে তামাক ও তামাকজাত পণ্যের যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার এবং প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-কে আরও কঠোর করতে সম্প্রতি এতে সংশোধন আনা হয়েছে।

নতুন এই আইনটি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ নামে গত ১০ এপ্রিল, ২০২৬ তারিখে মহান জাতীয় সংসদে পাস হয়। রাষ্ট্রপতির সম্মতির পর এটি অবিলম্বে কার্যকর করার জন্য জারি করা হয়েছে।

যেসব মাধ্যমে প্রচার নিষিদ্ধ

সংশোধিত আইন অনুযায়ী, তামাকজাত দ্রব্যের প্রচার বন্ধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিচে উল্লেখিত মাধ্যমগুলোতে তামাক বা তামাকজাত পণ্যের কোনো বিজ্ঞাপন দিতে বা প্রচার করতে পারবেন না:

  • প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া (টেলিভিশন ও রেডিও)

  • সিনেমা হল বা প্রেক্ষাগৃহ

  • ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেজ ও ইলেকট্রনিক মেইল (ইমেইল)

  • সামাজিক যোগাযোগ মাধ্যম

নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্দেশনা

নতুন আইনে নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রদর্শনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশে তৈরি কিংবা বিদেশ থেকে আনা কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য এবং ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য দেখানো যাবে না।

একই সাথে তামাকজাত পণ্য বা এর মোড়ক (প্যাকেট) টেলিভিশন, ওটিটি (OTT) প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রদর্শন, প্রচার বা বর্ণনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় র‌্যাবের অভিযানে মিললো দেশি-বিদেশি অস্ত্র, গ্রেপ্তার ৪

সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করে সংশোধিত আইন পাস

আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬