
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর নকল করার দায়ে এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে শের ই বাংলা নগর থানায় রাখা হয়েছে। আজ রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গণভবন ও বাসভবনের বাবুর্চি হাছিনা বেগম একটি ডিও লেটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবর প্রেরিত ডিও লেটারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে তারা হাছিনা বেগমকে আটক করেন। পরে তাকে তাকে শেরে বাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী এক কর্মচারী আটক
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
- 415
জনপ্রিয় সংবাদ























