ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘অ্যানিম্যাল’, ‘ছাওয়া’, ‘সিকান্দার’ সিনেমার মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। 

এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন রাশমিকা মান্দানা। নেটিজেনদের একাংশের সমালোচনায় বিদ্ধ তিনি। তবে সেসব কথায় কান না দিয়ে নিজের কাজেই মন দিতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উচ্চারণ ও ভাষা নিয়ে সমালোচনার জবাবে এমন কথাই বলেন রাশমিকা মান্দানা। যদিও অপ্রয়োজনীয় কথাবার্তায় নজর না দিয়ে ভালো গল্প বলা এবং নিজের সেরা কাজটা করাই তার কাজ বলে জানান অভিনেত্রী।

হিন্দিতে সংলাপ বললেই কটাক্ষ ধেয়ে আসে তার দিকে। রাশমিকা মান্দানা বলেন, অপ্রয়োজনীয় কথাবার্তায় আমি মন দিই না। অভিনেত্রী হিসাবে আমার কাজ হলো শুটিং করা এবং তারপর  ঘরে ফেরা।

তিনি বলেন, প্রতিটি সিনেমার ক্ষেত্রে আমি বিশ্বাস করি— আমরা নিজেদের সেরাটা দিই এবং এমন কিছু তৈরি করার চেষ্টা করি, যা দর্শকদের ভালো লাগবে।

সমালোচনার জবাব দেওয়ার বদলে নিজের অভিনয়ের দিকে মন দিতে চান বলে জানান রাশমিকা মান্দানা। তিনি বলেন, আমি কারও পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। একজন অভিনেত্রী হিসাবে নিজের সেরা কাজটার দিকেই শুধু মন দিই।

রাশমিকা মান্দানা বিভিন্ন ভাষায় অভিনয় করা নিয়েও কথা বলেছেন। বিশেষ করে হিন্দি ভাষায় ‘টান’ থাকায় তাকে ট্রলডও হতে হয়। নিজের ভাষাজ্ঞান সম্পর্কে তিনি বলেন, যে কোনো একটি ভাষাতে তিনি বিরাট দক্ষ— এমনটি নয়। কোনো ভাষাতেই তিনি খুব ভালো নন। বরং তিনি সব ভাষাই যোগাযোগ তৈরি করার মতো বলতে পারেন। যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় মানুষের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারলেই তার কাজ সার্থক বলে মনে করেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ও বেড়ে ওঠা কর্নাটকের কুর্গে। সেখানকার স্থানীয় ভাষার নিজস্ব কোনো বড় চলচ্চিত্রজগত নেই। তবে ভাষা কখনো তার অভিনয়জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। রাশমিকা মান্দানা তার ভক্ত-অনুরাগীদের নিজের পরিবার বলে মনে করেন। তারাই প্রথমে তাকে তেলুগু সিনেমায় কাজ করার উৎসাহ দেন। পরে হিন্দি সিনেমাতেও অভিনয়ের পরামর্শ দেন।

অভিনেত্রী বলেন, ‘ভাষা কখনো আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি। আমি সব ভাষাকেই নিজের ভাষা বলে মনে করি।’

জনপ্রিয় সংবাদ

গেজেট হলেও শুরুতেই মিলছে না পুরো সুবিধা, বিলুপ্ত হলো বিশেষ ভাতাও

সংলাপ বললেই কটাক্ষের শিকার হন রাশমিকা, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬