ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিপক্ষে খেলতে চায় না আয়ারল্যান্ড

ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে মাঠে নামার আগে নতুন বিতর্কের মুখে রিপাবলিক অব আয়ারল্যান্ড। দলটির অভিজ্ঞ মিডফিল্ডার জেসন নাইট প্রকাশ্যে ইসরায়েলের বিপক্ষে খেলার বিরোধিতা করেছেন।

আইরিশ ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম কোনো খেলোয়াড়, যিনি সরাসরি এমন ম্যাচ বাতিলের পক্ষে নিজের অবস্থানের কথা জানালেন।হাঙ্গেরির ডেব্রেসেনে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দলের ম্যাচটি। ইসরায়েলের বিপক্ষে আইরিশদের বয়কটের জোরালো দাবির মাঝেই ম্যাচটি আয়োজন করা হচ্ছে। এমনকি প্রতিবাদস্বরূপ আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) তাদের বরাদ্দকৃত টিকিটের কোটা নিতে অস্বীকার করায় কোনো আইরিশ সমর্থক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না

গত বৃহস্পতিবার কসোভোর কাছে ১-০ গোলে হারের পর নাইট সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন। ব্রিস্টল সিটির এই আইরিশ তারকা বলেন, ‘আমার মনে হয় না এই ম্যাচটি হওয়া উচিত। তবে যেহেতু ম্যাচটি আয়োজিত হচ্ছে, আমাদের স্কোয়াডে এটা নিয়ে আরো গভীরভাবে আলোচনা করা প্রয়োজন।’

আইরিশ ম্যানেজার হেইমির হালগ্রিমসনও গত সপ্তাহে স্বীকার করেছিলেন যে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত দলের অনেক খেলোয়াড়কে অস্বস্তিতে ফেলেছে।

সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাচকা তোপোলায় নিরপেক্ষ ভেন্যুতে দুই দল আবার মুখোমুখি হবে।বিষয়টি নিয়ে নাইট আরো বলেন, ‘আমি যতটা সম্ভব ফুটবলে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে এখন ফুটবল ছাড়া অন্য বিষয়গুলোতেই আলো বেশি পড়ছে। এটি খুবই অস্বাভাবিক এক পরিস্থিতি এবং আমরা সেখান থেকেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি।’

ফিলিস্তিনিদের প্রতি সংহতির দীর্ঘ ইতিহাস রয়েছে আয়ারল্যান্ডের।

ইতিহাসের নানা প্রেক্ষাপটে আইরিশরা সব সময় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরেই স্পেন ও নরওয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড সরকার। পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধেও প্রতিনিয়ত তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ডাবলিন। 
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিপক্ষে খেলতে চায় না আয়ারল্যান্ড

আপডেট সময় : ০১:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬