ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা লীগের সম্মেলনে হাতাহাতি

মহিলা লীগের সম্মেলনে হাতাহাতি

চট্টগ্রাম : প্রায় দুই দশক পর চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হলেও সম্মেলনের শুরুতেই মহিলা আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।

হাতাহাতিতে অংশ নেয়া নেতাকর্মীরা নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তার অনুসারী।

দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের পুরো নিয়ন্ত্রণ করছে সভাপতি হাসিনা মহিউদ্দিন। দলের সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্য নেত্রীদের কাউন্সিলিং কার্ড দেয়া হয়নি। যার ফলে সমাবেশ স্থলে প্রবেশ করতে গেলে সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তাসহ তার অনুসারীদের সম্মেলন স্থলে প্রবেশ করতে দেয়নি দায়িত্বপ্রাপ্ত পুলিশ। এর ফলে পুলিশের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে সম্মেলনে যোগ দিতে না পারা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তার অনুসারীরা সম্মেলনের প্রধান অতিথির গাড়িবহরে বাধা দেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কিও ঘটনা ঘটে। সম্মেলন স্থলে দফায় দফায় উত্তেজনাও দেখা দিয়েছে। যার ফলে এক গ্রুপ সম্মেলনে যোগ না দিয়ে সম্মেলন স্থলের বাহিরে জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার এএসআই আঃ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্মেলনের কার্ড যাদের আছে তাদের সম্মেলন স্থলে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। যার ফলে অনেকের কার্ড না থাকায় তাদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। যার কারণে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন গাজায় শিশুদের লক্ষ্য করে ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছে ইসরায়েল

মহিলা লীগের সম্মেলনে হাতাহাতি

আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭