ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দুই সংযোগ সড়কে ফের অবরোধ, দীর্ঘ যানজট

ফটোকার্ড ডাউনলোড

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকরা আবারো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে তিন দফা দাবিতে এবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে কয়েক হাজার শ্রমিকের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকরা বেরিয়ে এসে শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শ্রমিকদের সরিয়ে দিতে কোনো বলপ্রয়োগ করেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, তার আওতাধীন আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কিছু কারখানা ছাড়া সাভারের অন্যান্য এলাকার অধিকাংশ কারখানায় কাজ চলছে। কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।এর আগে সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিল।

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬