শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনেকে তার অসামান্য ক্রীড়ানৈপুণ্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত করা হয়েছে।
তার অলমা মেটার (শিক্ষা প্রতিষ্ঠান) কলম্বোর বিখ্যাত নালন্দা কলেজ এই সম্মাননা প্রদান করেছে।
জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম কুড়ানোর স্বীকৃতি হিসেবেই তাকে এই বিরল সম্মান দেওয়া হলো।শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটার দেশের হয়ে ১৪৯টি টেস্ট ও ৪৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ২৫ হাজারের বেশি রান সংগ্রাহক এই তারকা শ্রীলঙ্কাকে সমানে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ঐতিহাসিক বহু জয়ে মূল ভূমিকা পালন করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরও কোচিং ও মেন্টরিংয়ের মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে অব্যাহত অবদান রেখে চলেছেন জয়বর্ধনে।