ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা: মৃত্যুঝুঁকিতে চলছে চিকিৎসাসেবা

ফটোকার্ড ডাউনলোড

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি এখন বড় একটি স্বাস্থ্যঝুঁকির নাম। ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে এবং পিলার-বিমে ফাটল দেখা দিয়েছে। তাই অর্ধেকের বেশি অংশ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

তবে বিকল্প অবকাঠামো না থাকায় রোগীরা বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন। এর ফলে রোগী, স্বজন ও চিকিৎসকদের মাথার ওপর দুর্ঘটনার শঙ্কা ঝুলছে।

ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা

উপকূলীয় জনপদ মোংলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার প্রধান আশ্রয়স্থল এই হাসপাতাল। কিন্তু রক্ষণাবেহণের অভাবে এর বর্তমান অবস্থা খুবই শোচনীয়।

সরেজমিনে দেখা যায়, পুরুষ ও গাইনি ওয়ার্ডের ছাদ চুঁইয়ে মেঝেতে পানি জমছে। এছাড়া শয্যার পাশেই পলেস্তারা খসে পড়েছে।

ফলে আতঙ্কিত হয়ে রোগীরা দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষ বারবার জানালেও নতুন ভবন না পাওয়ায় ঝুঁকি কমছে না।

অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকট

১৯৯৮ সালে ৩১ শয্যা নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু হয়। ২০০৬ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়।

বর্তমানে হাসপাতালে প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন রোগী ভর্তি থাকেন। তবে ৩৮ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ জন।

ফলে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

দ্রুত স্থায়ী সমাধানের দাবি

২০১৬ সাল থেকে ভবনের অবস্থা খারাপ হতে শুরু করে। সর্বশেষ ২০২৫ সালে একটি প্রতিনিধিদল ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে।

কিন্তু নতুন ভবন না থাকায় বাধ্য হয়ে এখানেই সেবা চলছে। এলাকাবাসী দ্রুত ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন।

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬